গুলিবিদ্ধ ওসমান হাদীর সুস্থতা কামনায় ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় দোয়া মোনাজাত

0
224
শরীফ ওসমান হাদির সুষ্ঠতা কামনায় ঝালকাঠিতে দোয়া ও মিলাদ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে দ্রুত সুস্থতা কামনা করে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ওসমান হাদি পঞ্চম শ্রেণি থেকে আলিম পর্যন্ত এ মাদ্রাসায় লেখাপড়া করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন মেধাবী ও সুবক্তা। সেই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সরব ছিলেন। তার গুলিবিদ্ধ হওয়ার খবরের পর মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং স্থানীয়রা বাকরুদ্ধ হয়ে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এতে ছাত্র ও শিক্ষকসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here