নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

0
244
নীলফামারীতে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত শাহ ভিলায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন। পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি নরুল আমিন কাছেমি। এছাড়া উপস্থিত ছিলেন পৌর হাজী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান সরকার ও কোষাধ্যক্ষ জহুরুল হক শাহ।

পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহান জানান, সমিতি সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে আসছে। এর অংশ হিসেবে এবার দুঃস্থ ৫০০ জনের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here