নাটোরের সিংড়ায় শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখায় জিপিএ-৫ পাওয়া ১১৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নাজনীন সুলতানা, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু।
সভায় উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন। এ সময় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
পরে উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখায় জিপিএ-৫ পাওয়া ১১৮ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এই বাংলা/এমএস