বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করতে নাটোরে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনা সমর্থকরা র্যালি নিয়ে কানাইখালী মিনি স্টেডিয়ামে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নাটোরের বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আকাশি-সাদা পতাকা, ব্যানার-ফেস্টুন ও প্রিয় দলের জার্সি পরে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজকরা জানান, আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত হওয়ায় জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এ র্যালির আয়োজন করা হয়েছে।
সমর্থকদের বিশ্বাস, গত বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনা শিরোপা জিতবে। ফাইনালে নিজেদের প্রিয় দলই শেষ হাসি হাসবে—এমন প্রত্যাশার কথাও জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।