শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

পরিত্যক্ত জলাশয়ে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন জেলা প্রশাসক

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী পৌরসভার সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মসজিদের পুকুরের পশ্চিম পাশে অবস্থিত একটি পরিত্যক্ত জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আকস্মিকভাবে অভিযানে উপস্থিত হন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. মো. একরামুল নাহিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর রয়, দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা শাখা ও কনজারভেন্সি পরিদর্শক এবং পরিচ্ছন্নতা শাখার সুপারভাইজাররা।

এ সময় জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সফল করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর