নীলফামারীর ডিমলায় যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, সমবায় কর্মকর্তা জাহিদুল আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব হালিমুল ইসলাম রাসেল, ছাত্রদল নেতা আশিকুর রহমান আকিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সবুজ, সদস্যসচিব আলমগীর হোসেন ও মো. লিমন হোসেন।
এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী ও দৈনিক ভোরের ডাক-এর উপজেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে। এ সময় তাঁরা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভার পাশাপাশি দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফুটবল খেলার আয়োজন করা হয়।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই বাংলা/এমএস