শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বামনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বামনা (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বরগুনার বামনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। গভীর রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিরতা ও সাংবিধানিক সংকটের মধ্যে সেদিন সিপাহী-জনতার ভূমিকার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তন ঘটে। বক্তাদের ভাষ্য অনুযায়ী, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শৃঙ্খলা রক্ষায় দিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তাঁরা আরও বলেন, ৭ নভেম্বরের পর দেশের রাজনীতিকে শহর থেকে গ্রামমুখী করার উদ্যোগ নেওয়া হয়। খাল খনন কর্মসূচি ও গ্রামীণ আদালত গঠনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়। বক্তারা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রাম পরিদর্শন এবং কৃষক-শ্রমিকদের সঙ্গে মেলামেশার বিষয়টিও তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. ফারজানা তাসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুল হাসিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদর উদ্দিন, বামনা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. রিয়াদুল কাদের এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মো. আরিফ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন হাওলাদার, উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মশিউর রহমান হাসিব জমাদ্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ চৌধুরী, ২ নম্বর বামনা সদর ইউনিয়নের সদস্যসচিব মো. আবদুর রহমান মল্লিক, একই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, বামনা উপজেলা মহিলা দলের সাবেক সদস্যসচিব সোহেল পারভিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রায়হান নাজির ধলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল রহমান শিমুল, সাবেক ছাত্রনেতা মো. ইব্রাহিম মোক্তাদী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাসির জমাদ্দার ও সাধারণ সম্পাদক মো. শজিব হোসেন মুন্না।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর