বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

মায়ের দেওয়া কিডনি নিয়েও বাঁচলেন না শিমুল, সাড়ে তিন মাসের লড়াই শেষে মৃত্যু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬

পাবনা প্রতিনিধি :

মায়ের দেওয়া কিডনি প্রতিস্থাপনের পরও শেষ পর্যন্ত বাঁচানো গেল না পাবনার সুজানগর উপজেলার ২৬ বছর বয়সী যুবক শিমুলকে। প্রায় সাড়ে তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২০ জুলাই) দুপুরে তিনি মারা যান।

নিহত শিমুল সুজানগর উপজেলার চরদুলাই গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ছেলের জীবন বাঁচাতে মা নিজের একটি কিডনি দান করেন। প্রায় সাড়ে তিন মাস আগে শিমুলের শরীরে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তবে সব ধরনের চিকিৎসা ও প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শিমুলের মৃত্যুর খবরে চরদুলাই গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। বিশেষ করে সন্তানের জীবন বাঁচাতে নিজের কিডনি দান করা মায়ের শোকাহত অবস্থায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এই সম্পর্কিত আরো খবর