বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

পাওনা টাকা ফেরত চাওয়ায় মানবাধিকারকর্মীকে প্রাণনাশের হুমকির অভিযোগ, আইনি নোটিশ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে ধার দেওয়া টাকা ফেরত চাওয়ায় ডি. এ. পারভেজ (৬২) নামে এক মানবাধিকারকর্মীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে মতিঝিল ও দক্ষিণখান থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে অভিযুক্ত এম এ খালেক হোসেনের বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল জানান, তেজগাঁও এলাকার বাসিন্দা এম এ খালেক হোসেন ব্যক্তিগত প্রয়োজনে ডি. এ. পারভেজের কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঋণ চুক্তিপত্র সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী টাকা পরিশোধের নিশ্চয়তা হিসেবে অভিযুক্ত উত্তরা ব্যাংক পিএলসির উত্তরা শাখার একটি স্বাক্ষরিত চেক প্রদান করেন।

অভিযোগে বলা হয়, পরে চেকটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। ব্যাংকের রিটার্ন মেমোতে অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকা (Insufficient Fund) এবং স্বাক্ষরের অমিল (Signature Mismatch)-এর কথা উল্লেখ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এরপর পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। সর্বশেষ মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনি দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮৮৭) করেন।

ভুক্তভোগীর আইনজীবী জানান, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারার বিধান অনুযায়ী অভিযুক্তকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত আইনি সময়ের মধ্যে চেকের সমপরিমাণ অর্থ পরিশোধ না করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর