শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

নারানদিয়া মাদ্রাসায় কোরবানির ফাজায়েল ও মাসায়েল শীর্ষক আলোচনা সভা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১৬ মে, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি :

 

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের ডাকাতিয়া নদীর তীর ঘেষে নারানদিয়া জামিয়া কোরআনিয়া মাদানানিয়া মাদ্রাসা অবস্থিত। ইহা একটি ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান।

শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী (রহঃ) এর খলিফা, যুগশ্রেষ্ঠ আলেমে-দ্বীন মাওলানা কলিম উল্লাহ (রহ:) নারানদিয়া’র হুজুরের স্নেহধন্য ছোট সাহেবজাদা হাফেজ মাও: এনায়েত উল্লাহ (রহ:) এলাকার মুসলমানের সন্তান দিগকে দ্বীনি শিক্ষা প্রদানের লক্ষ্যে ১৯৯০ সনে অত্র প্রতিষ্ঠানটি স্থাপন করেন।

প্রতিষ্ঠা লগ্ন থেকেই অত্র মাদ্রাসা পড়া-লিখায় ঈর্ষনীয় ভূমিকা পালন করে আসছে। এবং এলাকার সর্ব সাধারণের মধ্যে দ্বীনি জাগরনের লক্ষ্যে বিভিন্ন সময় ওয়াজ-মাহফিল সহ বিভিন্ন ইসলামী সেমিনারের আয়োজন করে আসছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তারই ধারাবাহিকতায় মাদ্রাসার উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল আযহা (কোরবানি) উপলক্ষ্যে ১৫ ই মে শুক্রবার “কোরবানির ফাজায়েল ও মাসায়েল” শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

মাদ্রাসার মহা-পরিচালক মাওলানা মামুনুর রশিদ দামাত বারাকাতুহুম এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ফেনী মহিপাল জামিয়া হোছাইনিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন সুপ্রশিদ্ধ ইসলামী আলোচক মাওলানা আবুল কাশেম দামাত বারাকাতুহুম।

বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন আল-জামিয়া আল-ইসলামিয়া ফয়জুল উলুম সিঙ্গরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ ইয়াকুব সহ প্রমুখ উলামায়ে কেরাম।

অনুষ্ঠান শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ’র কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর