শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সিংড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগে তার স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, বুলবুলি খাতুন ও তার স্বামী আব্দুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার বিকেলেও তাদের চার বছর বয়সী মেয়ের সামনে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী বুলবুলি খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুলবুলি খাতুন ও তার মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো খবর