সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় যৌথভাবে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শরীফ আহম্মেদ অনিক ইসলাম বলেন, “মা মাছ ও পোনা মাছ রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের মৎস্যসম্পদ টেকসই রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোছা. তানিয়া তাবাসসুম বলেন, “কারেন্ট জাল মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জালে পোনা মাছও ধরা পড়ে, যা ভবিষ্যৎ মাছের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মৎস্যসম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক