শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিবগঞ্জে রাইস মিল মালিক হত্যা: ৭২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জে রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিক মোহাম্মদ আলী সরকারকে (৫০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আটমূল ইউনিয়নের পুটখুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৩) এবং কাঠগড়া গ্রামের আব্দুল বারিক সাকিদারের ছেলে মো. আব্দুল আলিম (৪০)।

পুলিশ জানায়, গত ৫ জুলাই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদ আলী সরকার নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে স্থানীয় ফুলতলা ঈদগাহ মাঠসংলগ্ন তার রাইস মিলে পাহারা দিতে যান। ৬ জুলাই রাত দেড়টার দিকে ৫-৬ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ট্রান্সফরমার চুরি করতে সেখানে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী বাধা দিলে তারা তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তিনি ডাকাতদের চিনে ফেলেছেন—এমন আশঙ্কায় তার মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, ক্লুলেস এ হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের সহায়তায় মাত্র ৭২ ঘণ্টার মধ্যে দুই আসামির অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর