রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে বাঘা পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালতের রায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত ছিলেন। অর্থদণ্ড অনাদায়ে তার আরও ১৫ দিনের কারাদণ্ড রয়েছে বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, ২০১৩ সালে দায়ের হওয়া ওই মাদক মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন।
অন্যদিকে, পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী খানকা শরীফপাড়া এলাকার রফিউল আলম (৩৬) নামে আরেকজনকে চারঘাট থানা পুলিশ আটক করেছে। অভিযোগ রয়েছে, তিনি মীরগঞ্জ এলাকায় ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয় বলে জানা গেছে।
বাঘা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।