বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানা শেখ ও এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তিন কিলো এলাকার পাকুয্যাছড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযান চলাকালে মেইন সড়কের ঢাল এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জসীম চাকমা (২২) ও সুভাস চাকমা (২১)।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক