শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বকশীগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টার থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১৭ জুন, ২০২৬

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলার   বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান লঙ্ঘনের দায়ে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, শেখ ফরিদ ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা এবং হেলথ কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, জনস্বার্থে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হবে।

এই সম্পর্কিত আরো খবর