বকশীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ১৫ জুন, ২০২৬
বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে দুইটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার পৌর এলাকার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক রনী চন্দ্র গোপ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পরিচালিত অভিযানে বিভিন্ন ফার্মেসি পরিদর্শনের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ফুজি মেডিকেল হল ও মা ড্রাগ হাউসের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। পরে আদালত ফুজি মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং মা ড্রাগ হাউসকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ওষুধ বিক্রি নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।