শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ২ কেজি গাঁজাসহ কিশোরী ও যুবক আটক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক কিশোরী ও এক যুবককে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিয়ার বাজার এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে গাঁজাসহ মোছা. নাদিরা খাতুন (১৪) এবং তার সৎ ভাই মো. পায়েল হোসেন (২০)-কে আটক করা হয়। নাদিরা খাতুন বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের মো. সুজন প্রামাণিকের মেয়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান নাঈম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো খবর