শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

গলাচিপায় ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুহারি নিজচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন গোলখালী ইউনিয়নের নিজচর এলাকার বাসিন্দা মো. সুজন খান (২৮)। তিনি মো. জসিম খানের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর