জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ধ্বংস করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পুরান আইরমারী গ্রামের দশানী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ধ্বংস করা হয়।
মুরাদ হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস