মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ঘিওরে প্রতিবন্ধী শিশু ধর্ষনের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঘিওর প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওরে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন (৬৫) নামে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এই ঘটনায় ওই শিশুটি মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত ইমাম হোসেনকে আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি ) কোহিনুর ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলা বড়টিয়া গ্রামে এক ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ইমাম হোসেন নামে এক ব্যক্তি চকলেটের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষন করে। শিশুটি বাড়িতে এসে বিষয়টি তার মাকে বলে।

সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন অভিযুক্ত ইমাম হোসেনকে আটক করে পুলিশে দেয়। রাতেই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেন। বুধবার শিশুটির ডাক্তারী পরীক্ষ্রা জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বুধবার বিকেলে অভিযুক্ত ইমাম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর