বরিশাল ব্যুরো :
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের উদ্যোগে চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুধু বরিশাল জেলা থেকেই ২৯ হাজার ৫৮৪ জন প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ৮২৮ জন এবং নারী ৭ হাজার ৬৩৯ জন।
বরিশালের ছয়টি সংসদীয় আসন থেকেই প্রবাসীরা পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন। আসনভিত্তিক সংখ্যা হলো— বরিশাল-১ থেকে ৪,৫১৬ জন, বরিশাল-২ থেকে ৫,১০৯ জন, বরিশাল-৩ থেকে ৪,৬৭২ জন, বরিশাল-৪ থেকে ৪,৪৭৮ জন, বরিশাল-৫ থেকে ৬,৭৩৭ জন এবং বরিশাল-৬ থেকে ৩,৮৮৬ জন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কারাবন্দিদের মধ্যেও পোস্টাল ভোটের নিবন্ধন হয়েছে। এই ক্যাটাগরিতে মোট ১৯ হাজার ৮৮৮ জন ভোটার রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
পোস্টাল ভোটে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা বলেন, প্রথমবারের মতো চালু হওয়া এই ব্যবস্থায় আমরা ভালো সাড়া পেয়েছি।
এই বাংলা/এমএস
টপিক

