নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রামকলা শাইলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী ও আপসহীন নেতা। তার নেতৃত্ব ও ত্যাগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সবসময় সামনে থেকেছেন। তার ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রাহেদুল ইসলাম দোলন, আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান কোকো, মুক্তার হোসেন, সেফাউল জাহাঙ্গীর শেপু, প্রবীর গুহ রিন্টু, কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম মাষ্টার, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুমসহ আরও অনেক নেতাকর্মী।
মাহফিলের মাধ্যমে বেগম খালেদা জিয়ার অবদান ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তার রুহের শান্তি কামনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

