বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নীলফামারী পৌরসভার উদ্যোগে নবনির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
নীলফামারীর কলেজপাড়া এলাকায় ১৮শতাংশ জমির উপর এই কসাইখানার উদ্বোধন করা হয় / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারী পৌরসভার উদ্যোগে নবনির্মিত আধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের কলেজপাড়া এলাকায় ১৮ শতাংশ জমির ওপর নির্মিত এই কসাইখানার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম এবং নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পৌরসভা সূত্রে জানা যায়, আধুনিক মানসম্মত এ কসাইখানায় দুটি সেডে একযোগে ২০টি গরু ও ২০টি ছাগল জবাই করার ব্যবস্থা রয়েছে। ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতিতে পশু পরীক্ষা-নিরীক্ষার পর জবাই করা হবে। পাশাপাশি পৌরসভার নির্ধারিত ইমামের মাধ্যমে ধর্মীয় বিধান অনুযায়ী পশু জবাই নিশ্চিত করা হবে।

পৌর প্রশাসক সাইদুল ইসলাম বলেন, “শহরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি নির্দিষ্ট কসাইখানা স্থাপন। এতদিন বিচ্ছিন্নভাবে পশু জবাই করে মাংস বিক্রি করা হতো, যা স্বাস্থ্য ও পরিবেশগত দিক থেকে প্রশ্নবিদ্ধ ছিল। আজ সেই সমস্যা দূর হলো।”

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “এখন নির্দিষ্ট স্থানে নিয়ম মেনে পশু জবাই করা হবে, ফলে স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করা সম্ভব হবে। কসাইখানাটি কঠোরভাবে নিয়ম অনুসারে পরিচালিত হবে।” তিনি আরও জানান, পৌরসভা থেকে কসাইদের পরিচয়পত্র প্রদান করা হবে এবং পরিচয়পত্র ছাড়া কোনো কসাই পশু জবাই করতে পারবেন না।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক নীলফামারী বড় মাঠ পরিদর্শন করেন। এ সময় বড় মাঠে মোটরসাইকেল প্রবেশ বন্ধে ব্যারিকেড স্থাপন কাজের উদ্বোধনও করা হয়।

এই সম্পর্কিত আরো খবর