খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ৪০ জনকে আর্থিক সহায়তা প্রদান

0
229
খাগড়াছড়িতে আর্ত মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি পার্বত্য জেলার আর্ত মানবতার সেবায় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।

এরই ধারাবাহিকতায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, অসচ্ছল পরিবারের ঘর নির্মাণ, ছেলেমেয়েদের লেখাপড়া ও প্রাইভেট শিক্ষার খরচ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান, প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং বড়দিন উপলক্ষে সহায়তাসহ বিভিন্ন খাতে মোট ৪০ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সম্প্রতি খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে রিজিয়ন কমান্ডারের পক্ষে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন।

এ সময় তিনি বলেন, খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে আর্ত মানবতার সেবায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের চাহিদা বিবেচনায় শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, গৃহহীন ব্যক্তির বসতঘর নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, পাহাড়ের সাধারণ মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের এসব সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here