ঝালকাঠিতে ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

0
197
ঝালকাঠি ঈদগাহ ময়দানে শনিবার জোহর নামাজের পর ওসমান হাদীর গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয় / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি ঈদগাহ ময়দানে শনিবার জোহর নামাজের পর তৌহিদী জনতার উদ্যোগে ওসমান হাদীর গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। এ সময় মুসল্লিরা ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। শান্তিপূর্ণ পরিবেশে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় এলাকায় শোকের আবহ বিরাজ করে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here