বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটির নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, পিআইও হাবীবুর রহমান সুমন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনেরা।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করা এবং প্রবাসীদের অবদান দেশের অর্থনৈতিক উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ—তা তুলে ধরেন।
এই বাংলা/এমএস
টপিক

