ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

0
208
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুরুতেই একটি র‌্যালী উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফাতিমা ইসলাম, উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, মাওলানা খাইরুল আমিন ছগিরসহ অনেকে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মোঃ নকিরুল ইসলাম নকির মুন্সি প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here