মহান বিজয় দিবস উপলক্ষে ডিমলায় রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

0
322
ডিমলায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও কবিতা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের ইতিহাস ও স্বাধীনতার মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিজয়ের কবিতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্বপ্ন ও বর্তমান বাস্তবতা—এমন নানা বিষয়ের ওপর রচনা ও কবিতা আবৃত্তি করা হয়।

প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরানুরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ আফরোজা বেগম, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) শাহানুর আলম, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক শিক্ষা অফিস) আমির বোরহান, বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here