শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

লংগদুতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

লংগদু জোনের বামে লংগদু আর্মি ক্যাম্পের নিকটবর্তী ওই বিদ্যালয় পরিদর্শনকালে জোন কমান্ডার বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জোন কমান্ডার শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করা হয়।

এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দুর্গম এলাকার শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার কথা জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর