নীলফামারীতে হানাদার মুক্ত দিবস পালিত

0
216
নীলফামারীতে হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিলাদ / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এরপর সংসদ কার্যালয়ে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শামসুল হক জবা, সদস্য সচিব আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু এবং আরও অনেকে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here