ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

0
290
শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পৌর ঈদগাহ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে সমাবেশে পরিণত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিক্ষোভ সমাবেশে ছাত্র প্রতিনিধি মো. রাকিব মনি ইফতি, ছাত্রযোদ্ধা হারিচুর রহমান রনি এবং শাহনেওয়াজ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দিতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও ঘোষণা দেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। বিক্ষোভে বিভিন্ন শিক্ষার্থী, তরুণ কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ যোগ দেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here