ঢামেকে প্রাথমিক সার্জারির পর এভারকেয়ারে নেওয়া হচ্ছে হাদিকে

0
269

ডেস্ক নিউজ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে আজ দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ করা হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, হাদির মাথায় বুলেটের আঘাত রয়েছে। এছাড়া বুকে এবং পায়ে আঘাত আছে। ধারণা করা হচ্ছে, পায়ের আঘাত রিকশা থেকে পড়ে যাওয়ার কারণে হতে পারে।

ঢামেক হাসপাতালে প্রাথমিক সার্জারি শেষে চিকিৎসকরা তাঁর অবস্থাকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করেন এবং ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্ত মোতাবেক হাদিকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। হাসপাতালের কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছেন এবং এখনই তাকে সেখানে নেওয়ার ব্যবস্থা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here