
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে এবং কমিটির সম্পাদক ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়-কলেজের অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। তিনি বলেন—তরুণ প্রজন্মই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মূল শক্তি। দুর্নীতি সরকারি বা বেসরকারি—কোথাও সীমাবদ্ধ নয়; সমাজের সর্বস্তরে এর প্রভাব রয়েছে। দায়িত্বে অবহেলাও এক ধরনের দুর্নীতি, তাই সততা ও দেশপ্রেমের মাধ্যমে সবার আগে নিজের অবস্থানকে শুদ্ধ রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে এবং ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিটির সাবেক সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, কমিটির সহ-সভাপতি আবুল মনছুর বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, সহ-সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, এবং কমিটির সদস্য ফ্লোরা বাবলী তালাং ও মাহফুজ শাকিলসহ আরও অনেকে।
আলোচনা সভার আগে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং বিদ্যালয় সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
