মহেশপুরে বেগম রোকেয়া দিবসে অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান

0
181
মহেশপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত, অদম্য নারীকে সম্মাননা প্রদান / ছবি - এই বাংলা

ঝিনাইদহ প্রতিনিধি :


ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উন্মে সামলা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহাম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, থানার নবাগত ওসি মেহেদী হাসান, শিক্ষাবিদ ও প্রধান শিক্ষক এচিএম খাইরুল আনাম এবং মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন।

দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তারা নারী অধিকার, নারী নিরাপত্তা ও নারীর সামাজিক অবস্থান শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরে সফল জননী হিসেবে ৫ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here