
হরিরামপুর প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলার গালা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
গালা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আখেজদ্দিন আক্কাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সহসভাপতি মতিন মোল্লা লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নু, সাবেক ছাত্রদল নেতা শহিদুল ইসলাম শিকদার সোহেল, উপজেলা চালক দলের সভাপতি গোলাপ বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
