
খাগড়াছড়ি প্রতিনিধি :
বেগম রোকেয়া দিবস উদযাপন-২৫ উপলক্ষে “আমিই রোকেয়া” প্রতিপাদ্যে ‘অদম্য নারী সম্মাননা’শীর্ষক কার্যক্রমের আওতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা’র যৌথ আয়োজনে ৩ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ সংবর্ধনা দেওয়া হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত,পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও উপ-পরিচালক হাসান মারুফ এবংবিভিন্ন অধিদপ্তরের প্রধানগনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন ক্যাটাগরীতে ৩ মহিয়সী নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অদম্য নারী সম্মাননা শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রুপা মল্লিক রুপু,
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী ফাতেমা খাতুন, সফল জননী নারী শান্তি প্রভা চাকমা সংবর্ধনা পেয়ে “অদম্য” নারীরা বলেন শত বাঁধা পেড়িয়ে আজকের এই অবস্থানে এই সংবর্ধনা হোক প্রতিটি নারীর উৎসাহ ও অনুপ্রেরণার প্রতীক।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বেগম রোকেয়া অবরোধ প্রথা, অন্যদিকে অশিক্ষার অভিশাপ-এমনি এক সামাজিক পরিবেশে বেড়ে উঠেন। নিজের আগ্রহে ও উদ্যেগে শিক্ষিত হয়েছিলেন এবং বুঝেছিলেন প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে নারী তার অপন শক্তি খুঁজে পাবে। আজীবন নারী শিক্ষা এবং অবরোধ প্রথার বিরুদ্ধে এবং নারী পুরুষের সমান অধিকারের পক্ষে লড়াই করেছেন তিনি। জীবনের সকল সম্পদ-সম্পত্তি ও মেধা দিয়ে নারী জাগরনের জন্য লড়াই করেছেন।
অন্যান্য বক্তারা সভা থেকে বেগম রোকেয়ার সংগ্রামী চেতনাকে ধারন করে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক
