সুজানগরে মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ১২০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
163
সুজানগরে মনোয়ারা ফাউন্ডেশন ও সুজানগর ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :

পাবনা জেলার সুজানগর উপজেলা পরিষদে সুজানগর ব্লাড ডোনার ক্লাবের অফিসে সামনে সংগঠনের সার্বিক সহযোগিতায় মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে “শীতবস্ত্র বিতরণ ২০২৫” কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।এবার মোট ১২০ জন অসহায়, ছিন্নমূল ও শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান মো: রিফাত মনোয়ার সিকদার। তিনি বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এছাড়া মনোয়ারা ফাউন্ডেশন ও সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা কে মানব কল্যাণ মূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে ফাউন্ডেশনের জন্য দোয়া করা হয়। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ-প্রধান তুহিন সিকদার ভলান্টিয়ার্স টিম৷ সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক মো: আল আমিন, সহ-পরিচালক মো: নাহিদ হাসান,সহ-সভাপতি হাসিব, সহ সভাপতি সুমন, সাধারণ সম্পাদক শিমুল সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল কোষাধ্যক্ষ আমির, সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন এবং সদস্য তাহসিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও সকল কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা প্রতিষ্ঠাতা পরিচালক মো: আল আমিন বলেন শীতবস্ত্র বিতরণ হলো দরিদ্র ও শীতার্ত মানুষদের শীতের কষ্ট থেকে বাঁচাতে গরম কাপড় (যেমন: কম্বল, সোয়েটার) দেওয়া, যা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল, ব্যক্তি উদ্যোগে করা হয়, এবং এটি একটি গুরুত্বপূর্ণ মানবিক ও ধর্মীয় কাজ হিসেবে বিবেচিত হয়, যার মাধ্যমে অভাবী মানুষের পাশে দাঁড়ানো হয়। রাস্তায় থাকা বা ঘরহীন মানুষের শীত নিবারণে সাহায্য করা।

সামাজিক দায়বদ্ধতা পূরণ করা এবং মানবতাকে সাহায্য করা। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে শীতের প্রকোপ থেকে সুরক্ষা দেওয়ার জন্য মনোয়ারা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও প্রধান মো: রিফাত মনোয়ার সিকদার সহ উক্ত সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুজানগের প্রন্তিক পর্যায়ের অসহায় পরিবারের শীত বস্ত্র বিতরণ করার জন্য।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here