সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
153
সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

সাতক্ষীরা প্রতিনিধি :


“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (সজেকা) খুলনা এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন–ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন— জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দুদক সজেকা খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল প্রমুখ।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন— “দুর্নীতি প্রতিরোধের চর্চা পরিবার থেকেই শুরু করতে হবে। যথাসময়ে অফিসে না আসা কিংবা দায়িত্ব যথাযথভাবে পালন না করা—এসবও দুর্নীতির অংশ। সততা, দক্ষতা ও সাহসিকতা থাকলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব। তারুণ্যকে সঠিক পথে পরিচালিত করতে হবে, তাহলেই দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”

উদ্বোধনের পর মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন— জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল।

এ ছাড়া বক্তব্য দেন— সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, অ্যাডভোকেট মোস্তফা আসাদুজ্জামান দিলু, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী করিমুন্নেছা শান্তা।

এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ মো. রেজাউল করিম, অ্যাডভোকেট মনিরউদ্দিন, রেবেকা সুলতানা, মো. শাহাবুদ্দিন, একরামুল কবির খান, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি.এম. মারুফ বিল্লাহ, সাকিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক–শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. আব্দুল ওহাব আজাদ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here