কাঁঠালিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

0
141
কাঁঠালিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিপঙ্কর চন্দ্র।

আলোচনায় বক্তারা নারী অধিকার, নারীর নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা, সহিংসতা প্রতিরোধ এবং বেগম রোকের অসামান্য অবদানের গুরুত্ব তুলে ধরেন।

পরবর্তী সময়ে কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখা শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সমাজকর্মী ও সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here