নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা লাগলে এক বৃদ্ধ নিহত ও অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত ব্যক্তি ধন রঞ্জন দে (৬০), তিনি চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সত্য রঞ্জন দের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সোয়া ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা থেকে যাত্রীবাহী সিএনজি মাইজদীর দিকে যাচ্ছিল। পথে একলাশপুর এলাকায় সামনে থাকা আরেকটি সিএনজি হঠাৎ ব্রেক করলে পিছনের সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসের পিছনে ধাক্কা দেয়। এতে ধন রঞ্জনসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে ধন রঞ্জনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, “সিএনজি নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিএনজিটি জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক

