মানবতার সেবায় আজীবন পথচলার অঙ্গীকার অধ্যক্ষ আলমগীর হোসেনের

0
180
পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন / ছবি - ইন্টারনেট

পিরোজপুর প্রতিনিধি :


পিরোজপুর জেলায় দীর্ঘদিন ধরে আস্থা ও আশার প্রতীক হিসেবে পরিচিত জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সুবহানের সন্তান হিসেবে তিনি শৈশব থেকেই মানবতার সেবা ও জনকল্যাণকে জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনও তাঁর কর্মকাণ্ডে প্রভাব ফেলেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সম্প্রতি এক বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনসেবার পথেই থাকতে চান। তিনি জানান, পিতার মানবতাবাদী আদর্শ এবং শহীদ জিয়াউর রহমানের গণতান্ত্রিক মূল্যবোধই তাঁর কর্মজীবনের প্রধান প্রেরণা।

বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাঁকে। মিথ্যা মামলা, হামলা এবং কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হলেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি। তার ভাষায়—এসব বাধা তাঁর জনসেবার পথকে কখনোই থামাতে পারেনি।

পিরোজপুরের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারকে জীবনের ব্রত হিসেবে নিয়েছেন তিনি। স্থানীয় রাজনীতি ও সমাজসেবায় তাঁর ভূমিকা জেলার বহু মানুষের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। জনগণের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতিতে তিনি আজও অটল।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here