পিরোজপুর-১ আসনে মাসুদ বিন সাঈদীর মনোনয়নকে ঘিরে জনমনে উচ্ছ্বাস

0
358
পিরোজপুর-১ আসনে জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা সাঈদীর সুযোগ্য উত্তরসূরি মাসুদ বিন সাঈদী / ছবি - ইন্টারনেট

পিরোজপুর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে পিরোজপুর-১ (সদর–নাজিরপুর–জিয়ানগর) আসনে প্রার্থী হয়েছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)–এর পুত্র মাসুদ বিন সাঈদী। তার প্রার্থীতা ঘোষণার পর এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আল্লামা সাঈদী জীবদ্দশায় পিরোজপুরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে থাকার মাধ্যমে। তার সেই গ্রহণযোগ্যতার প্রভাব মাসুদ বিন সাঈদীর ক্ষেত্রেও প্রতিফলিত হচ্ছে বলে স্থানীয়দের মন্তব্য।

নম্রতা, শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যেই এলাকায় ‘ক্লিন ইমেজের’ তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। জামায়াত সমর্থকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের বহু কর্মী–সমর্থক এবং নিরপেক্ষ ভোটারও তার প্রতি আস্থা প্রকাশ করছেন।

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী / ছবি – এই বাংলা

স্থানীয়দের আশা— নির্বাচিত হলে তিনি আল্লামা সাঈদীর অসমাপ্ত উন্নয়নধারা এগিয়ে নিয়ে যাবেন। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা–স্বাস্থ্যখাতের প্রসার, বেকার যুবকদের কর্মসংস্থান ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন বলে মনে করছেন ভোটাররা।

এক প্রবীণ শিক্ষক বলেন— “আল্লামা সাঈদী (রহ.) ছিলেন পিরোজপুরবাসীর অভিভাবক। তার ছেলে মাসুদ বিন সাঈদীর মধ্যেও আমরা সেই দায়িত্ববোধ দেখতে পাই। তিনি তরুণ নেতৃত্ব হিসেবে নতুন পথে দিশা দেখাতে পারবেন।”

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাসুদ বিন সাঈদীর প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে পিরোজপুর-১ আসনে নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। এই আসনে আসন্ন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ—এমনটিই মনে করছেন তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here