পিরোজপুরে তেজদাসকাঠি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদ মোকাররমকে বিদায় সংবর্ধনা

0
162
পিরোজপুর তেজদাসকাঠি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদ মোকাররমের বিদায়ী সংবর্ধনা / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর তেজদাসকাঠি কলেজের কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদ মোকাররমকে দীর্ঘ ও সফল কর্মজীবন শেষে অবসর উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শিক্ষার্থীদের প্রিয় শিক্ষককে বিদায় জানানোর মুহূর্তে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় মিশ্র অনুভূতির আবহ। কর্মজীবনে মোকাররম স্যার কৃষি শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ, বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।

বক্তারা সহকারী অধ্যাপক মোকাররমের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “মোকাররম স্যার শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাগুরু। কৃষি শিক্ষার উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, তিনি অত্যন্ত সহজ-সরল, পরোপকারী এবং ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে কৃষি শিক্ষা প্রদানকারী একজন দক্ষ শিক্ষক ছিলেন।

বিদায়ী বক্তব্যে সহকারী অধ্যাপক মোঃ মাহমুদ মোকাররম বলেন, “তেজদাসকাঠি কলেজ আমার দ্বিতীয় পরিবার। শিক্ষাজীবনে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ।” তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি কলেজ পরিবারের পক্ষ থেকে একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ হয়ে উঠে।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here