জামালপুর প্রতিনিধি :
জামালপুর জেলা প্রশাসন সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের পরিবারকে মোট ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে এই চেক হস্তান্তর করা হয়। বিআরটিএ জামালপুর সার্কেলের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
চেক গ্রহণ করেন—নিহত আনিসুর রহমানের স্ত্রী ইরানি, নিহত মো. জুরান আলীর ছেলে জুয়েল রানা, নিহত জিয়াউল হকের স্ত্রী মোসা: শাবানা এবং নিহত নাফিসার বাবা নূর ইসলাম। চেক গ্রহণকারী পরিবারগুলো জেলা প্রশাসনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ)। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় বিআরটিএ এবং জেলা প্রশাসন একসঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিবারগুলো জানায়, জেলা প্রশাসনের এই আর্থিক সহায়তা তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ, যা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।
এই বাংলা/এমএস
টপিক

