ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়ায় গণতন্ত্র চর্চা, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, ভোটাধিকার ও মক ভোট অনুশীলন বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ নভেম্বর) উপজেলা সদরের প্রাথমিক শিক্ষক সমিতির সভাকক্ষে ইয়ুথ লিডারদের অংশগ্রহণে এ কর্মশালা আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সিডা ও আইএফইসির সহযোগিতায় দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কর্মশালাটি আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস অ্যামবেসেডর নেটওয়ার্ক বরিশালাঞ্চলের কো-অর্ডিনেটর ও সাংবাদিক ফারুক হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাদিউজ্জামান হাদী। বিশেষ অতিথি ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ জেলা কো-অর্ডিনেটর জাকির হোসেন দুলাল এবং সাংবাদিক মো. আমিনুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইয়ুথ লিডার ইমরান হোসেন, সাজিদ মাহমুদ ও ফারজানা আক্তারসহ আরও অনেকে।
এই বাংলা/এমএস
টপিক

