নাসিরনগরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান: দুই লাখ টাকা জরিমানা

0
194
নাসির নগরে ইটভাটায় অভিযান পরিচালনা ২ লাখ টাকা জরিমানা / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইট উৎপাদনের অভিযোগে একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক এলাকায় উপজেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্টে রিপন ব্রিক ফিল্ডকে প্রথমত আবাদযোগ্য জমি থেকে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল তৈরির অপরাধে ১ লাখ টাকা এবং অতিরিক্তভাবে জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই প্রতিবেশী জমির উর্বর মাটি কাটার দায়ে আরও ১ লাখ টাকা—মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাহেল আহমেদ।
অভিযানকে সহযোগিতা করেন উপজেলা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমির ক্ষতি রোধ এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here