দেশ বদলাতে থ্রি জিরো থিওরি আদর্শ মডেল: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

0
129
রোববার চট্টগ্রাম জেলা তথ্য অফিস আয়োজিত ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, দেশ ও পৃথিবী বদলাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের থ্রি-জিরো থিওরি একটি আদর্শ উন্নয়ন মডেল। এই মডেল অনুসরণ করে কাজ করলে দেশে ক্ষুধা ও বেকারত্ব কমবে এবং মানবজাতি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকেও সুরক্ষিত থাকবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার চট্টগ্রাম জেলা তথ্য অফিস আয়োজিত ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে তরুণদের সম্ভাবনার ক্ষেত্রও। তিনি বলেন, কেবল চাকরির পেছনে না ছুটে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে যুবকদের উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ তৈরি করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ বোরহান উদ্দীন বলেন, যুবদের ভোটাধিকার চর্চায় উৎসাহী হতে হবে। তিনি জানান, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানায় সরকার। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, অবাধ ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবুল বাশার, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর, আব্দুল বারীসহ আরও অনেকে।

আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রায় ১৫০ জন প্রশিক্ষণার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here