নীলফামারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

0
153
নীলফামারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


‘পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’ প্রতিপাদ্যে নীলফামারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় জানানো হয়, আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর জেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে। এ সময় মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা উপকরণ বিতরণ এবং সচেতনতা কর্মসূচি জোরদার করা হবে।

জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এস এম আল কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ফারুক আহমেদ।

বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে জনসচেতনতা বৃদ্ধি, ক্ষেত্রপর্যায়ে সেবা নিশ্চিতকরণ এবং মা-শিশু স্বাস্থ্যের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠনে সঠিক তথ্য ও সেবা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ জরুরি।

সভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here