কাঁঠালিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

0
146
কাঁঠালিয়ায় নতুন ইউএনও মকবুল হোসেনের সঙ্গে দুপ্রক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়ায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে দুপ্রকের নেতারা ইউএনওকে সংগঠনের সার্বিক কার্যক্রম, দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

ইউএনও মো. মকবুল হোসেন দুর্নীতি প্রতিরোধে দুপ্রকের ভূমিকার প্রশংসা করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রক সভাপতি ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, সহ-সভাপতি মো. ইদ্রিস মিয়া ও সেলিনা বেগম পাপরী, সাধারণ সম্পাদক খন্দকার মোস্তফা কামাল, সদস্য ডা. দিলীপ চন্দ্র হাওলাদার, মো. সাকিবুজ্জামান সবুর, সালমা পারভীন, অমিত হাসান তুহিন প্রমুখ।

মতবিনিময় সভার আগে দুপ্রক নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here